Logo
শিরোনাম

অজয়ের সাথে প্রথমবারের মতো আলিয়া

প্রকাশিত:শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৪২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাঙ্গুবাই কাঠিয়াওয়াদি সিনেমার টিজার সম্প্রতি অবমুক্ত হয়েছে। সেটি বেশ সাড়া ফেলেছে বলিউডে। ১ মিনিট ৩১ সেকেন্ডের টিজারে পুরো সময়ই দেখা মেলে নাম ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাটের। তার লুক ও অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সবাই।

তবে সব জল্পনা শেষে এবার নিশ্চিত হওয়া গেল, সিনেমাটিতে অন্যতম বড় চমক হিসেবে যোগ দিচ্ছেন অজয় দেবগন।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের গ্র্যান্ড সেটে শুটিং শুরু করবেন অজয়। এই সিনেমা দিয়েই আলিয়ার সঙ্গে প্রথম কোনো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ক্রাইম বায়োপিক ঘরানার এই সিনেমাটির গল্প তৈরি হয়েছে হুসাইন জাইদির বই মাফিয়া কুইন্স অফ মুম্বাই থেকে। সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি।

সিনেমাতে গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করছেন আলিয়া। অপরদিকে স্বল্প সময়ের ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য ইমরান হাশমির নাম তালিকার প্রথম দিকে ছিলো। তবে অবশেষে অন্তর্ভুক্ত হলেন অজয়। আরও দেখা মিলবে অভিনেত্রী হুমা কুরেশীর।


আরও খবর