
আগামী ১৫ নভেম্বর
থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ
করেছে মন্ত্রিসভা।
এর আগে গত ২২
আগস্ট বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল
৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছিল মন্ত্রিসভা। একইসঙ্গে ব্যাংকের সময়সূচি
নির্ধারণ করা হয়েছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

