Logo
শিরোনাম

অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন জো রুট?

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একের পর এক হার লজ্জায় মাথা নত করার মতো অবস্থা। সর্বশেষ ১৪ টি টেস্টে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। শেষ কবে এমন পরিণাম হয়েছিল ইংলিশদের তা বলা মুশকিল। অস্ট্রেলিয়ায় ৪-০ ব্যবধানে অ্যাশেজে হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১০ উইকেটে হেরেছে জো রুটরা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে রুটের অধিনায়কত্ব নিয়ে। ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার স্টিভ হার্মিসন মনে করেন এখনই রুটকে অধিনায়কত্ব ছাড়া উচিত।  জো রুটের ব্যাটে বরাবরের মতোই রান আসছে কিন্তু তার দল হারছে একের পর এক ম্যাচ। ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন অধিনায়ক রুট। তা সত্ত্বেও তিনি নিজ ইচ্ছায় ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়তে রাজি নন।

গ্রানাডায় দলের হারের পর অধিনায়ক হিসাবে তিনি খেলা চালিয়ে যেতে আগ্রহী এমনই ইঙ্গিত দিয়েছেন। রুট বলেন, 'আমার মনে হয়  বর্তমান দল নিয়ে কী ভাবি তা সবার সামনে স্পষ্ট করে দিতে পেরেছি। আমার মনে হয় দলের সকলেই আমাকে সমর্থন করেন, যাতে আমি দলকে এগিয়ে নিতে পারি। বর্তমান ফলাফলে অনেক কিছু বদলেছে বলে আমার মনে হয়না।'  

ক্যারিবিয়ানদের বিপক্ষে গ্রেনাডায় ধারাভাষ্য দেওয়ার সময় সাবেক ইংল্যান্ড তারকা স্টিভ হার্মিসন দাবি করেন এখনই রুটের অধিনায়কত্ব ছাড়া দরকার। তিনি বলেন, আমার মনে হয়, ওর নিজের ভালর জন্য ও ভবিষ্যতে কী করবে না করবে, তা নিয়ে ভাবনাচিন্তা করার দরকার।

সাবেক পেস বোলার হার্মিসন আরেকটি বিষয় স্পষ্ট করে বলেন ব্যর্থতার সম্পূর্ণ দায় রুটের নয়। আমাদের মিডেল অর্ডার ব্যাটারদের দলের প্রয়োজনে একের পর এক আউট হয়ে যাওয়া এবং এক সেশনে ১০ উইকেট হারানোটা কোনওভাবেই অধিনায়কের একার দোষ হতে পারে না।

সাবেক ক্রিকেটাররা কোনভাবেই ইংল্যান্ড দলের এই পারফর্মেন্স মেনে নিতে পারছেন না। অ্যাশেজ ব্যর্থতার পর কোচিং প্যানেলে পরিবর্তন এসেছিল ইংলিশদের। এবার ক্যারিবিয় দ্বীপপুঞ্জেও পরাজয়, তাহলে কি জো রুটের মাথার উপর থেকে দায়িত্বের অপসারণ হতে চলেছে তা সময়ই বলে দিবে।

নিউজ ট্যাগ: জো রুট

আরও খবর