Logo
শিরোনাম

অবসরে গেলেন জননিরাপত্তার সিনিয়র সচিব আখতার হোসেন

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেনকে অবসর প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লামগ্রান্টসহ ৩১-১০-২০২২ হতে ৩০-১০-২০২৩ পর্যন্ত এক বছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

মো. আখতার হোসেন চলতি বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি এ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।

আখতার হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ১৯৮৩ সালে বিএসএস (অনার্স) এবং ১৯৮৪ সালে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


আরও খবর