Logo
শিরোনাম

ন্যায়বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বুধবার ০৪ অক্টোবর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিচারের বাণী যাতে নিভৃতে না কাঁদে, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে।

সরকারের লক্ষ্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। সেই লক্ষ্যেই সরকারি কমকর্তাদের জনগণের কাছে গিয়ে সেবা দেয়ার কথা বলেছেন সরকার প্রধান। দেশের কোনও মানুষ যেন ক্ষুধার্ত ও গৃহহীন না থাকে তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবন মান উন্নয়নে দায়িত্ব পালনের আহবানও জানান প্রধানমন্ত্রী।


আরও খবর