Logo
শিরোনাম

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন

প্রকাশিত:বুধবার ১১ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিতে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। বুধবার সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

নয়াপল্টনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশের পুরোটায় প্লাস্টিকের চাটাই বিছানো হয়েছে।

গণ অবস্থান কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর গণমছিল থেকে ১১ জানুয়ারি দেশের বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি করার ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন।


আরও খবর