Logo
শিরোনাম

নতুন সিনেমায় সোহানা সাবা

প্রকাশিত:রবিবার ০৬ জুন ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নতুন ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী সোহানা সাবা। মাসুমা তানির আজ একটি বিশেষ দিন ছবির কাজ নিয়ে ব্যস্ত এখন তিনি।

সাবা জানান, ঈদের আগে ছবিটির কিছু শুটিং হয়েছিল। ঈদের ছুটির পর চলতি মাসের প্রথমদিনে ফের চলচ্চিত্রের শুটিংয়ে ফিরেছেন।

তিনি জানালেন, গেলো বছর লকডাউনের কয়েক মাস ঘরবন্দি ছিলাম। অপেক্ষায় ছিলাম এই খারাপ সময় কেটে যাওয়ার। কিন্তু পরবর্তীতে মনে হলো এটি খুব সহজে আমাদের ছেড়ে যাবে না। আমরা কাজের মানুষ কাজের মধ্যেই থাকতে হয়। তাই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। শুটিংয়ে আমরা মাস্ক পরছি। হ্যান্ড স্প্রে ব্যবহার করছি।

এর আগে গেল বছর লকডাউনের আগে আফজাল হোসেনের মানিকের লাল কাঁকড়া ছবির শুটিং শুরু করেন সাবা। তার বিপরীতে আছেন ফেরদৌস আহমেদ। এরই মধ্যে ছবিটির কয়েক দফা শুটিং হয়েছে।


আরও খবর