
চিত্রনায়িকা মাহিয়া
মাহি এবার নতুন স্টাইলে হাজির হলেন। ভ্রু কেটে নিজেকে ভিন্ন লুক দিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (৩০
মার্চ) মাহি নিজের নতুন লুকের বেশকিছু ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। যেখানে তার ভ্রুর
কোণায় স্টাইল করে কাঁটা দেখা যাচ্ছে। নিজেকে এই লুকে কেমন লাগছে, তাও জানতে চান তিনি।
তবে এই লুক কোনো নতুন সিনেমার জন্য কিনা, সেটা উল্লেখ করেননি তিনি।
ছবির ক্যাপশনে
মাহি লেখেন, ‘আয় হায় করসি কি আমি! কেমন লাগে?
ছবিগুলোর কমেন্ট
বক্সে অসংখ্য ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের কমেন্টই পড়েছে। তবে কোনোটিরই রিপ্লাই দেননি
এই অভিনেত্রী।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির নানা পাগলামী বিভিন্ন সময়েই ভক্তরা সামাজিক মাধ্যমে দেখে থাকেন। কিছুদিন আগে একসঙ্গে একশ বাঁধাকপি কিনে সবাইকে চমকে দিয়েছিলেন মাহি। গাড়ি ভর্তি করে বাঁধাকপি নিয়ে গেছেন নিজের গ্রামের বাড়িতে। পরে অবশ্য এতো বাঁধাকপি তিনি কী করেছিলেন, তা জানা যায়নি।

