Logo
শিরোনাম

নতুন কর্মঘণ্টায় অফিস

প্রকাশিত:বুধবার ২৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | ৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্বালানি সাশ্রয়ে আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বাংলাদেশ সচিবালয়ের অফিস কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দিনেই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা গেছে। বিভিন্ন প্রবেশপথেও দেখা গেছে যানবাহনের সারি।

বাংলাদেশ সচিবালয়ের সংলগ্ন রাস্তাটি যানজটে পূর্ণ থাকলেও আজ ৮টার পর সেটি খালি পাওয়া গেছে।

এদিকে, সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‌বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

ব্যাংক কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অফিস সকালে হওয়াতে ভালো হয়েছে। কারণ, ঢাকায় দিন যত বাড়ে রাস্তায় জ্যামও তত বাড়ে। আমি ব্যাংকে চাকরি করি। বর্তমানে আমাদের কাজের চাপ বেশি। সকাল সকাল ভালো।

প্রসঙ্গত, গত সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অফিসের নতুন সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।


আরও খবর