Logo
শিরোনাম

নতুন গান নিয়ে আসছেন নুসরাত

প্রকাশিত:রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। অভিনয়ের বাইরে ২০১৮ সালে পটাকা শিরোনামের গান দিয়ে সংগীতাঙ্গনে তার যাত্রা শুরু হয়। প্রথম গান মুক্তি পর অনেক আলোচনা-সমালোচনা হয় নেট দুনিয়ায়।

এরপর নিজের গাওয়া দ্বিতীয় আমি চাই থাকতে গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন তিনি। এই গানটিতে সমালোচকদেরও কণ্ঠে মেলে স্তুতিবাক্য। এছাড়াও নুসরাত গেয়েছেন শিহাব শাহীনের ওয়েব ছবি যদি কিন্তু তবুওতেও। এবার আসছে এই নায়িকা-গায়িকার আরও একটি গান।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) গানটির রেকর্ডিং হয়েছে । করোনাকালে নতুন গানটি নিয়েই ব্যস্ত ছিলেই তিনি। গত ছয় মাস ধরেই চলছে গানটির কাজ। তিনি বললেন, আমরা প্রায় ছয় মাস ধরে গানটির কাজ করছি। এর সংগীতায়োজন থেকে শুরু করে ভিডিওতেও থাকবে বিশেষ চমক।

জানা যায়, গানটিতে ভারতের একটি টিম কাজ করবে। বিশেষ করে ফারিয়ার শেষ মিউজিক ভিডিও আমি চাই থাকতের টিমের অনেকেই এর পেছনে থাকবেন।


আরও খবর