Logo
শিরোনাম

নতুন ফিল্ডিং কোচ পেল টাইগাররা

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০৭ জুলাই ২০২৩ | ৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ক‍্যাচ হাতছাড়া করে একের পর এক ম‍্যাচে মাশুল দেওয়া বাংলাদেশ পেয়েছে নতুন ফিল্ডিং কোচ। দুই দশকের কোচিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ শেন ম‍্যাকডারমটকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে নিয়োগ দেওয়ার খবর এক বিজ্ঞপ্তিতে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। জানা গেছে, ব্যাটিং কোচ জেমি সিডন্সের সুপারিশে তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।

এর আগেও, ম্যাকডারমট বাংলাদেশে কাজ করেছেন। ২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে জাতীয় একাডেমিতে হেড কোচ, জাতীয় দলের ফিল্ডিং কোচ এবং হাই পারফরম্যান্স দলে ফিটনেস সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। চলতি সপ্তাহেই কাজে যোগ দেবেন ম্যাকডারমট।

ম্যাকডারমটের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। দুই দশক কোচিংয়ের অভিজ্ঞতা থাকা এই কোচ সর্বশেষ শ্রীলঙ্কা জাতীয় দলের ফিল্ডিং কোচ ছিলেন। পাশাপাশি দেশটির দলেরও দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের ফিল্ডিং ছিল হতশ্রী। ক্যাচ মিসের মহড়া দিয়েছেন ফিল্ডাররা। বিশ্বকাপের পর ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। পাকিস্তান সিরিজে ফিল্ডিংয়ের দায়িত্ব সামলেছেন মিজানুর রহমান বাবুল। 


আরও খবর