
টলিউডের জনপ্রিয়
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সেই ছোট্ট ছেলেটি এখন আর ছোট নেই। অভিমন্যু এখন
বড় হয়েছে। নায়িকার ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবি এমনটাই জানান দিচ্ছে।
নতুন বছরে নিজের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনলেন ছেলে অভিমন্যু।
প্রেমের বিষয়টি
প্রকাশ্যে আসায় নেটিজেনরা শুভেচ্ছা জানাতে কিঞ্চিত ভুল করেননি। অভিমন্যু ও তার প্রেমিকাকে
নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেনরা আবার বাঁকা কথাও বলছেন। তবে এ নিয়ে কোনো মাথা
ব্যথা নেই ছেলের। ঠিক মায়ের মতোই মুখ বন্ধ রেখেছেন অভিমন্যু।
অভিমন্যু ইনস্টাগ্রামে
প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করেছেন। আর তাতে ক্যাপশনে লিখেছেন, দ্য নম্বর ইউ আর কলিং
ইজ কারেন্টলি ইন লাভ। বিপরীতে একই ছবি পোস্ট করেছেন প্রেমিকা দামিনী ঘোষ। তিনি ক্যাপশনে
লিখেছেন, নিউ ইয়ার উইথ দ্য সেম পার্সন। এতে অভিমন্যু মন্তব্য করেছেন। তারপর থেকে দুজনেই
নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন।
এদিকে প্রশ্ন
উঠেছে কে এই দামিনী ঘোষ। এ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত সবাই। এ পর্যন্ত জানা গেছে
দামিনী ঘোষ একজন মডেল। তার ইনস্টাগ্রাম প্রোফাইল এমনটাই জানান দিচ্ছে।
জনপ্রিয় অভিনেত্রী
শ্রাবন্তীর বিষয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তিনি প্রেম, সম্পর্ক ও দাম্পত্য নিয়ে প্রায়
বিভিন্ন সময় আলোচনায় থাকেন। কিন্তু এবার আলোচনার জন্ম দিলেন একমাত্র ছেলে স্টারকিড
অভিমন্যু।

