Logo
শিরোনাম

নোয়াখালীতে একদিনে আরও ২৯২ করোনার শনাক্ত

প্রকাশিত:সোমবার ০৯ আগস্ট ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৮২০জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এদিন ৮৬০জনের নমুনা পরীক্ষা করে ২৯২জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে রবিবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬২১ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিল ২৬ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৮ জন, সুবর্ণচরে ৯ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৫১ জন, সোনাইমুড়ীতে ৫৫ জন,চাটখিল ২৯ জন, সেনবাগ ১৭ জন, কোম্পানীগঞ্জ ৩৩ জন, কবিরহাটে ১৭ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৯২ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৫ জন।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩