Logo
শিরোনাম

নোয়াখালীতে ৪৫টি ঘুঘু-৪টি শালিক অবমুক্ত করলো বনবিভাগ

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কালো বাজারে বিক্রি কালে ৪৫টি ঘুঘু ও ৪টি শালিক পাখি এবং ১টি ডাহক পাখি উদ্ধার করেছে বনবিভাগ। পরে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করলেন বনবিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পাখি গুলো অবমুক্ত করা হয়েছে। এর আগে একই দিন দুপুরে পাখি গুলো উদ্ধার করা হয়।

এ সময় নোয়াখালী বিভাগীয় বনকর্মকর্তা মো. ফরিদ মিয়া, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা কাজী আরিফুর রহমান, রেঞ্জ কর্মকর্তা মহি উদ্দিনের উপস্থিতিতে বিভাগীয় বনকর্মকর্তা অবমুক্ত করেন।

বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিয়া জানান, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণে উদ্ধারকৃত পাখি গুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩