Logo
শিরোনাম

নোয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী জেলা কারাগারে সাগর (২৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার সময় নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাগর জেলার সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের মো. শফি উল্যার ছেলে। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।

নোয়াখালী জেলা কারাগার সূত্রে জানা যায়, এ বছরের ৯ আগস্ট সাগর নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে আসেন। প্রতিদিনের মতো আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং তার বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে কারা কর্তৃপক্ষ প্রথমে হাজতি সাগরকে কারা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কারা কর্তৃপক্ষ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেল সুপার ফনি ভূষণ দেবনাথ ওই হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত হাজতি সাগরের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে  নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরও খবর