Logo
শিরোনাম

নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ আটক ৩

প্রকাশিত:বুধবার ০৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল করায় জেলা জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৬০), জেলা জামায়াতের সাহিত্য-সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরফে মহল (৪৫) এবং জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজ ট্যাগ: জামায়াতের আমির

আরও খবর