Logo
শিরোনাম

নওগাঁয় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিললো মাথার খুলি

প্রকাশিত:সোমবার ০৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নওগাঁয় পৌরসভার ড্রেন পরিষ্কার করতে গিয়ে আবর্জনার সঙ্গে পাওয়া গেছে মানুষের মাথার খুলি। সোমবার (৭ নভেম্বর) সকালে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাটালিড়মোড়ের একটি ড্রেনে খুলিটি পাওয়া যায়।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী খাইরুল বলেন, প্রতিদিনের মতো আজ সকালে পাটালিড়মোড়ের একটি ড্রেন পরিষ্কারের কাজ করছিলাম। সে সময় আবর্জনার মধ্যে মানুষের মাথার খুলি দেখতে পাই। পরে বিষয়টি পুলিশকে জানাই।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাথার খুলিটি পুলিশ হেফাজতে নেবো। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নিউজ ট্যাগ: নওগাঁ

আরও খবর