Logo
শিরোনাম

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৩ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নওগাঁর পোরশা উপজেলায় বজ্রপাতে মো. আবদুস সামাদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) সকালে উপজেলার দুয়ার পাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে দুয়ার পাল এলাকায় ধান কাটছিলেন আবদুস সামাদ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।   

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আরও কয়েকজন ধান কাটা শ্রমিক বজ্রাহত হয়েছেন বলে শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আরও খবর

নওগাঁয় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২