Logo
শিরোনাম

নোবেলকে মৃত ঘোষণা করল ফেসবুক!

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাজে মাঝেই তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে তাদেরকে মৃত দেখানো হয়। এবার ফেসবুকে মৃত দেখাচ্ছে আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রবেশ করলেই দেখা যাচ্ছে রিমেম্বারিং। বিষয়টি নিয়ে বিব্রত গায়ক নিজেও। তাই সহযোগিতা চাইলেন অভিজ্ঞদের কাছ থেকে।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নোবেল লেখেন, আমার পেজে কিছুদিন যাবৎ রিমেম্বারিং লেখা আসছে। এটা কেন হচ্ছে, কেউ বলতে পারবেন? যদি লেখাটা কেউ ঠিক করে দিতে পারেন তাহলে একটু জানান।’’যোগাযোগের জন্য নোবেল তার নিজের হোয়াটসঅ্যাপ নম্বর যুক্ত করে দিয়েছেন পোস্টে।

সহযোগিতা চাইলেও নোবেলের পোস্ট জুড়ে নেটিজেনদের হাসি-তামাশার মন্তব্যই দেখা গেল। কেউ তাচ্ছিল্য করে লিখেছেন, আমরা একজন গুণী মানুষকে হারালাম, কেউ লিখেছেন, পরপারে ভালো থেকো, আরেক অনুসারী লিখেছেন, নোবেল ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ভাইয়ের চল্লিশায় বিরিয়ানির ব্যবস্থা করা হবে।

ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়ে গেলে সেটার অধিকারী পোস্ট দিতে পারেন না। তবে নোবেলের ক্ষেত্রে যেহেতু ফেসবুক পেজ, সেই সুবাদে তিনি পোস্ট দিতে পেরেছেন।


আরও খবর