
কাতার ফুটবল বিশ্বকাপ
২০২২ এ চলছে নকআউট পর্ব। আজ দিনের প্রথম ম্যাচে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি
হবে জাপান। এই ম্যাচটি হবে রাত ৯টায়।
ম্যাচটি এক অর্থে
প্রায় সমানে সমানের লড়াই! এমনিতে হয়তো লুকা মডরিজদের ক্রোয়েশিয়া অনেক এগিয়ে। অধিনায়ক
লুকা মডরিচের সঙ্গে দলটিতে বিশ্বমানের তারকা আছেন আরো বেশ কয়েকজন। তাছাড়া সাড়ে চার
বছর আগে রাশিয়া বিশ্বকাপে ফাইনালে উঠেছিল তারা। এবারও সেরকম কিছুই হয়তো করার স্বপ্ন
মডরিচদের। কিন্তু জাপান কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময়। দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে হারিয়ে
ই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোর টিকিট কেটেছে তারা। জার্মানি-স্পেনকে হারাতে
পারলে ক্রোয়েশিয়াকে কেন নয়! জাপানিরা হয়তো নিজেদের উজ্জীবিত করছে এভাবেই।
কাতারে জাপান
সূর্যোদয়ের বিষয়টা ক্রোয়েশিয়াও প্রত্যক্ষ করেছে। তাছাড়া দুই দলের পরিসংখ্যানও কিন্তু
দুই দলের সমতার জয়গানই করছে। সব মিলে দুই বার তিন বার মুখোমুখি হয়েছে, তাতে এক বার
ক্রোয়েশিয়া জিতেছে, এক বার জাপান জিতেছে, অন্য ম্যাচটি ড্র হয়েছে। তবে বিশ্বকাপ মঞ্চে
এর আগে দুই বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে একবার জয়ী ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপের
সেই সাক্ষাতে ডেভর সুকেরদের ক্রোয়েশিয়া জিতেছিল ১-০ গোলে। ২০০৬ বিশ্বকাপে দুই দলের
সর্বশেষ সাক্ষাতটিতে গোলশূন্য ড্র হয়েছিল।
আজ অবশ্য ড্রয়ের
সুযোগ নেই। মাঠের লড়াইয়ে ড্র হলেও টাইব্রেকার নাটকের মাধ্যমে এক দলকে পরাজয়ের বেদনায়
পুরতে হবে, অন্য দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। দুই দলের কে উঠবে শেষ আটে, ক্রোয়েশিয়া
নাকি জাপান?

