
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোড সংলগ্ন ছাত্রী মেস সুফিয়া আজিজ ভিলায় বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুন লেগে ৬টি কক্ষ পুড়ে গেছে। শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে মেসটিতে আগুনের সূত্রপাত ঘটে ৫ নং কক্ষ থেকে। ১৫ মিনিটের মধ্যেই আরো ৫টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কতৃপক্ষ। তবে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেছে অগ্নি নির্বাপক দলের লিডার একাব্বর আলী।
৬নং কক্ষে থাকা এক শিক্ষার্থীর বরাতে জানা
যায় ফজরের নামাজের সময় সিলিঙয়ে আগুনের টের পেয়ে পাশের রুমের সকলকে ডেকে বের করেন শিক্ষার্থীরা।
৫ থেকে ১০ নং ঘরের কেউই কোন জিনিসপত্র ঘর থেকে বের করতে পারেনি। কেবল সশরীরের বের হয়েছে।
যার সত্যতাও নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস দলের লিডার।
আগুন নেভানো চেষ্টার এক ঘন্টার অধিক সময়
পর নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে ত্রিশালের ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের লিডার
একাব্বর আলী বলেন, নিম্নমানের ইলেক্ট্রিক জিনিস ব্যবহারের কারনেই শটসার্কিট হয়ে আগুনের
সূত্রপাত। ৮-১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। ঘন্টা খানেক চেষ্টায় আগুন
নেভাতে সক্ষম হয়েছি আমরা। আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পোহাতে হয়েছে আমাদের। আশে পাশে
পানির কোন সোর্স নেই। স্টোরেজ পানি দিয়েই সম্পন্ন করতে হয়েছে।
আগুন লাগার ঘটানার খবর শুনে ঘটনাস্থলে
আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান এবং ছাত্র পরামর্শক ও উপদেষ্টা
দপ্তরের পরিচালক তপন কুমার সরকার।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রক্টর
ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে জানিয়ে ঘটনাস্থলে
এসেছি। শিক্ষার্থীদের বেশ ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনা আমাদের এবং শিক্ষার্থীদের আহত করেছে।

