Logo
শিরোনাম

নজরকাড়া পুজোর সাজে সন্দীপ্তা

প্রকাশিত:বুধবার ০৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুর্গা পুজো মানেই বাঙালির সাজের উৎসব। নতুন পোশাকের মধ্যে মেয়েদের প্রিয় লাল-পাড় সাদা শাড়ি। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেনও।

কিন্তু লাল-পাড় সাদা শাড়িরও সময়ের সঙ্গে রূপ বদলায়। তাই সনাতনী গরদের শাড়ির বাইরে মেয়েরা এখন পছন্দ করেন অন্য ধরনের শাড়ি। সন্দীপ্তাও সেই রীতি মেনে এ বারের পুজোয় বেছে নিয়েছেন সাদা লেসের পাড় দেওয়া লাল অর্গ্যানজা শাড়ি।

শাড়ির মতোই নজরকাড়া সঙ্গে ব্লাউজটাও। দুর্গাপুজোর মণ্ডপ ধরা পড়েছে ব্লাউজের কারুকাজে। একচালা প্রতিমার শোলার সাজের ছোঁয়া রয়েছে সন্দীপ্তার শাড়ি ও ব্লাউজে।

লাল রং দারুণ প্রিয় সন্দীপ্তার। তাই পুজো-পার্বণের দিনে লাল রঙের পোশাকের প্রতিই ঝোঁক বেশি তাঁর।

তবে লাল পাড় সাদা মানেই শাড়ি নয়। আধুনিক নারীর কাছে এই পোশাকই ফিরে এসেছে নানা রূপে। পশ্চিমি পোশাকেও কী করে সনাতনী সাজের ছোঁয়া রাখা যায়,তা দেখিয়ে দিলেন সন্দীপ্তা।

ব্যস্ত মেয়েদের হয়তো শাড়ি পরার সময় সব সময় থাকে না। তাই লাল-সাদা রঙের প্যান্টস্যুট হতে পারে দারুণ বিকল্প। সঙ্গে সাজও হবে ছিমছাম।

তবে পুজোর দিনে পশ্চিমি পোশাক পরলেও উৎসবের ছোঁয়া তো রাখতেই হবে সাজে। তাই ভারী কুন্দনের গয়না পরেছেন সন্দীপ্তা।

সঙ্গে মেকআপ এবং কেশসজ্জাও চাই মানানসই। হাল্কা মেকআপ এবং টানটান করে চুল আঁচড়ে একটি পনিটেল বেঁধে নেওয়ায় দারুণ ঝকঝকে দেখতে লাগছে সন্দীপ্তাকে।

নিউজ ট্যাগ: সন্দীপ্তা

আরও খবর