Logo
শিরোনাম

নজির গড়তে মরিয়া কোচ তিতে

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউরোপীয় পর্যায়ে ব্রাজিলের একঝাঁক তরুণ ফুটবলারদের উত্থানে উচ্ছ্বসিত কোচ তিতে। তিনি মনে করেন আসন্ন কাতার বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসনরা নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রের উপর থেকে চাপ অনেক কমিয়ে দেবে। এর ফলে প্যারিস সাঁ জারমাঁ তারকা নিজেকে উজাড় করে দিতে পারবেন।

কাতারে ষষ্ঠবার বিশ্বকাপ জিতে নজির গড়তে মরিয়া ব্রাজিল জাতীয় দলের কোচ বলেছেন, আমার বিশ্বাস একঝাঁক তরুণ প্রতিশ্রুতিমান ফুটবলারের উত্থান নেইমারের জন্য খুব ইতিবাচক হবে। তা মাঠের ভিতরে শুধু নয়, বাইরেও।যোগ করেছেন, নেইমার নিজেই এক দিন আমাকে হাসতে হাসতে বলেছিল, এই একঝাঁক তরুণকে একসঙ্গে মাঠে নামানোর জন্য তৈরি করতে হবে। ওরা এখন অনেকটা বাদামের মতো। ওদের ঠিক মতো গড়ে তুলতে হবে। আরও বলেছেন, যখন দলে দক্ষ ও সম্ভাবনাময় অনেক ফুটবলার থাকবে, তখন দায়িত্ব ভাগ করে নেওয়া যায়। পাশাপাশি, আমাদের প্রতিপক্ষদের এখন বেছে নিতে হবে যে, রক্ষণের কোন জায়গাতে তারা বেশি মনোযোগ দেবে।

কাতার বিশ্বকাপে নেইমারকে যে নতুন ভূমিকায় ব্যবহার করতে চান, তাও জানিয়ে দিয়েছেন তিতে। তিনি পিএসজি তারকাকে মাঝমাঠে খেলাতে চান। আক্রমণের ঝড় তোলার জন্য সামনে রাখবেন তরুণ ফুটবলারদের। তিতে এই রণনীতির নাম দিয়েছেন হাইব্রিড সিস্টেম। বলেছেন, নেইমারের খেলা তৈরি করার দক্ষতা আরও উন্নত হয়েছে। ফুটবল এখন অনেক বেশি গতিসম্পন্ন। অনেক প্রতিপক্ষই রক্ষণে পাঁচ জনকে রাখছে। আর নেইমারকে আটকানোর জন্য সব সময়ই বিপক্ষের দুজন ফুটবলার থাকবে। ফলে ওর উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে দলের অন্যদের খেলার জন্য ফাঁকা জায়গা তৈরি করার।


আরও খবর