
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সার্ভিসিং এক্সপার্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : সার্ভিসিং এক্সপার্ট (টেলিভিশন)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিকস বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স ২২ বছর হতে হবে। চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল : সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ২৩ জুলাই, ২০২১।

