
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো টেক্সটাইলস ডিভিশন। প্রতিষ্ঠানটিতে ‘ই-কমার্স কনটেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম : ই-কমার্স কনটেন্ট ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ (ইয়োলো)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এনএসইউ/ আইইউবি/ইডব্লিউইউ/ ব্র্যাকের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর এক থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম বয়স ২৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২০।
সূত্র : বিডিজবস

