
জনবল নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী
যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
অফিসার (অডিট)।
শিক্ষাগত যোগ্যতা
ও অভিজ্ঞতা:
স্বীকৃত যেকোনো
বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাস প্রাথীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই বছরের কাজের
অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন স্কিল থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে
হবে। পরিশ্রমী হতে হবে। শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়স
পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল:
সারা দেশ (প্রতিষ্ঠান
নির্ধারিত)।
বেতন:
আলোচনা সাপেক্ষে।
এ ছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা
বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
৬ আগস্ট, ২০২২।

