
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে রিস্ক ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম : রিস্ক ম্যানেজার – এসএমই-এম ক্রেডিট রিস্ক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর চার বছরের কাজের অভিজ্ঞতা, বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল : বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ১৮ জুলাই, ২০২১।
সূত্র : বিডিজবস

