Logo
শিরোনাম

নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন শাহ

প্রকাশিত:বুধবার ৩০ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিনেতার সহকারী জানান, আপাতত স্থিতিশীল তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। গত দুদিন ধরে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরীক্ষানিরীক্ষার পরে তাঁর ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময়ে অভিনেতা ঋষি কাপূর এবং ইরফান খানের মৃত্যুর পরেই আচমকাই নাসিরুদ্দিনের অসুস্থতার ভুয়া খবর ছড়িয়ে পড়ে চারদিকে। নেটমাধ্যম জুড়ে অভিনেতার সুস্থতা কামনা করতে থাকেন অনুরাগীরা।

সেই সময়ে নাসিরুদ্দিনের ছেলে অভিনেতা ভিভান শাহ এই খবরের সত্যতা নিয়ে মুখ খোলেন। জানান, তার বাবা সম্পূর্ণ সুস্থ।


আরও খবর