Logo
শিরোনাম

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি হামলা, আহত ৫

প্রকাশিত:শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপারমার্কেটে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী ওই ব্যক্তি। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বের) ২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, এ ঘটনা সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে পাঁচজনকে আহত করে। পরে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকাজ চালাচ্ছে। অ্যাম্বুলেন্সে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সুপারমার্কেট বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।


আরও খবর