Logo
শিরোনাম

নিষেধাজ্ঞা অমান্য, সুন্দরবনে দুই জেলে আটক

প্রকাশিত:শনিবার ২৪ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) নিয়ে সুন্দরবনে প্রবেশ করায় দুই জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বন বিভাগের পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দাবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় দুই ইঞ্জিন বিশিষ্ট বিশাল আকারের একটি ট্রলার জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীফলতলা গ্রামের শফিকুল ইসলাম ও রাসেল হোসেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ইকবাল হোসেন জানান, সুন্দরবনে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার নিয়ে প্রবেশের অনুমতি নেই। মাছ পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার নিয়ে প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে বন আইনের সিআর মামলায় দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

সুন্দরবনে বাঘ গণনা শুরু

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩