Logo
শিরোনাম

নির্বাচন কমিশন নিয়োগ আইন সংসদে উঠছে রোববার

প্রকাশিত:শনিবার ২২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই সংসদে উঠছে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে বহুল আলোচিত খসড়া আইনটি। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ রোববার সংসদে তুলে সেটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার এই সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়। সংসদে রোববারের দিনের কর্সসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে। গত সোমবার প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, সংসদীয় কমিটির রিপোর্টের জন্য বিলটির সময় খুব কম দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব বিলটি পাস করা হবে। এটি পাস হওয়ার পরেই নতুন নির্বাচন কমিশন এর আলোকে নিয়োগ করা হবে।

নিউজ ট্যাগ: নির্বাচন কমিশন

আরও খবর