Logo
শিরোনাম

নিখোঁজের দু’দিন পর আবর্জনার স্তূপে মিলল গৃহবধূর লাশ

প্রকাশিত:শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৬৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ার কুমারখালীর উপজেলায়র জগন্নাথপুর ইউনিয়নের মধ্য হোগলাপাড়া গ্রামে শশুর বাড়ির পার্শ্ববর্তী আবর্জনার স্তূপ থেকে গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এলাকাবাসী জানান, এক বছর আগে কুমারখালীর ৮নং তেবাড়িয়া গ্রামের রেফাজের মেয়ে রেশমার সাথে হোগলাপাড়া গ্রামের আঃওহাবের ছেলে সুমনের বিয়ে হয়। সুমন মাদকাসক্ত থাকায় বিয়ের পর থেকে চলতে থাকে পারিবারিক কলহ।

গত পরশু রাতে পারিবারিক কলহের পর থেকে রেশমা নিখোঁজ ছিল। শনিবার ভোরে বাড়ির পাশে দুর্গন্ধের উৎস খুঁজতে খড়ের আবর্জনা সরালে নিহত রেশমার লাশ দেখতে পাওয়া যায়। পরে কুমারখালী থানায় খবর দিলে থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, নিহতের স্বামী পলাতক রয়েছে তাকে ধরতে জোর চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যার সঠিক কারণ জানা যাবে।


আরও খবর