Logo
শিরোনাম

নিকের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

প্রকাশিত:শনিবার ১৫ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেমন আছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? গত বছরের নভেম্বরে নিকের সঙ্গে আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে বেশ আগ্রহ জন্মেছিল ভক্তদের মাঝে। এবার সেই ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন প্রিয়াঙ্কা। বলিউডের জনপ্রিয় সংবাদমাধ্যম হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পেশাগত কারণেই কিছুদিন নিকের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন প্রিয়াঙ্কা।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কার বক্তব্য, আমি কোনো ছবি পোস্ট করলে মানুষ সেটা জুম করে খোঁজে কোনো ভুল আছে কিনা। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকাল সবকিছুই খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমার বেলায়ও তা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দুজনই সন্তান নিতে চাচ্ছি। তবে সেটা যখন হবার তখনই হবে। আমরা খুব ব্যস্ত থাকি। একটা বাচ্চা আমাদের জীবনে এলে দুজনই কাজ করা কিছুটা কমিয়ে দেবো।

প্রিয়াঙ্কা এর আগেও জানিয়েছিলেন নিজের জন্য বাড়ি কেনা, বাচ্চা নেওয়া তার টু-ডু লিস্টে আছে। নিউ ইয়র্কে বাড়ি তো কিনেই ফেলেছেন। এবার অপেক্ষা সন্তানের।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে দ্যা ম্যাট্রিক্স রিসারেকশন সিনেমাতে সতীর চরিত্রে। যেখানে তার অভনয় প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক স্তরে। বলিউডে ফারহান আখতারের সিনেমা জি লে জারা তে তাকে এরপর দেখা যাবে আলিয়া ভাট আর ক্যাটরিনা কাইফের সঙ্গে।


আরও খবর