Logo
শিরোনাম

নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছি: অনন্যা পান্ডে

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বর্তমানে খো গেয়ে হাম কাহান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তিনি টানা এক মাস সিনেমাটির শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গৌরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এই অভিনেত্রী। তবে এই আলোচনার বাইরে তার পরবর্তী সিনেমা নিয়ে মন্তব্য করে শিরোনামের এলেন তিনি।

শিগগিরই তিনি লিগার’ শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমাটিতে বিজয় দেবেরকোন্ডার বিপরীতে দেখা যাবে অনন্যাকে। শুধু তাই নয়, সিনেমাটিতে আন্তর্জাতিক বক্সিং কিংবদন্তী মাইক টাইসনকেও দেখা যাবে। আর এ নিয়েই দারুণ উচ্ছ্বসিত অনন্যা। লিগার’কে নিজের ক্যারিয়ারের বিশেষ সিনেমা মনে করছেন তিনি।


এ নিয়ে তিনি বলেন, লিগার ক্যারিয়ারের বিশেষ সিনেমা হতে যাচ্ছে। এত কম সময়ে এমন সুযোগ পাবো ভাবতে পারিনি। আমার মনে হয়, নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছি। তাই সুযোগের সদ্ব্যবহার করতে চাই। চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়ে পরিশ্রমের কমতি রাখতে চাই না। আমার বিশ্বাস চরিত্রের প্রতি সুবিচার করতে পারলে ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে।’

উল্লেখ্য, অনন্যাকে শেষ দেখা গিয়েছিল গেহরাইয়ান’ সিনেমায়।

নিউজ ট্যাগ: অনন্যা পান্ডে

আরও খবর