Logo
শিরোনাম

নেইমারের টাকা চুরি করে গ্রেপ্তার যুবক

প্রকাশিত:শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র-এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করতে গিয়ে ২০ বছর বয়সী এক যুবক গ্রেফতার হয়েছে। সাও পাওলো পুলিশ তাকে গ্রেফতার করেছে।

প্যারিস সেন্ট জার্মেইন ফরোয়ার্ডের অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার ইউরো বা প্রায় ৩৬ লাখ টাকা চুরির চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণ একটি প্রতিষ্ঠানে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করে এবং সে একটি আর্থিক প্রতারণাকারী চক্রের সংগে জড়িত। তারা অন্যের অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

ওই চক্র পিক্স নামের একটি মানি ট্রান্সফার ডিভাইস ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয় বলে জানানো হয়েছে। এর আগেও তারা অনেকের অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রেফতার হওয়া তরুণ পুলিশকে তার কজন সহযোগীর নামও জানিয়েছে। 

নিউজ ট্যাগ: নেইমার

আরও খবর