Logo
শিরোনাম

নবীগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

প্রকাশিত:মঙ্গলবার ১৭ মে ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন উপজেলার রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে অটোরিকশা চালক আরশ আলী (৩০) ও অটোরিকশার যাত্রী একই গ্রামের গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)।

মঙ্গলবার (১৭ মে ) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে তারা মারা যান বলে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান।

ওসি বলেন, অটোরিকশাটি বাহুবল যাওয়ার পথে সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে তারা ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানান ওসি ডালিম আহমেদ।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩