Logo
শিরোনাম

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ নারী নিহত

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর নবাবগঞ্জে বালুভর্তি পিকআপের ধাক্কায় অটোরিকশা আরোহী একই পরিবারের ৩ নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রবিউল ইসলাম জানান, সকালে আহত পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা এখানে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বান্দুরা থেকে দোহারে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকার মির্জাকান্দা মোড়ে অটোরিকশাটি পোঁছালে বিপরীতমুখী একটি পিকআপভ্যান অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।


আরও খবর