Logo
শিরোনাম

নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল

প্রকাশিত:বুধবার ০৪ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুল জিতল ৩-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় প্যারিসের ফাইনালের টিকেট নিশ্চিত করল ইংলিশ দলটি। মৌসুমে চার শিরোপা জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রাখল লিভারপুল।

বোলায়ে দিয়া ও ফ্রান্সিস কোকেলিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে লিভারপুলের তিন গোল করেন ফাবিনিয়ো, লুইস দিয়াস ও সাদিও মানে।

 প্রথম লেগে ২-০ গোলের জয়ে আত্মবিশ্বাস নিয়েই স্পেনে নেমেছিল অলরেডরা। কিন্তু ঘরের মাঠে নিজ সমর্থকদের সামনে ৪১ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। বোউলাইয়া দিয়া ও ফ্রান্সিস কোকুলিনের গোল স্বাগতিকদের আশা দেখায়। তবে দ্বিতীয়ার্ধে অন্য লিভারপুল। ম্যাচে ব্যবধান কমান ফাবিনহো আর এগিয়ে দেন দুই লেগের গোল সংখ্যায়।

লুইস দিয়াজ আর সাদিও মানে আরও দুই গোল করে লিভারপুলের জয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন। এ মৌসুমে লিগ কাপ জিতেছে লিভারপুল। আশা আছে এফ কাপ, ইংলিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতারও। কোনো ইংলিশ ক্লাব এক মৌসুমে একসঙ্গে চার ট্রফি জিততে পারেনি।

কোয়াড্রপলের পথে দারুণভাবে ছুটে চলা লিভারপুল পাঁচ মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল।

আরেক সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে জয়ী দলের বিপক্ষে ২৮ মে শিরোপা লড়াইয়ে নামবে ক্লপের দল। প্রথম লেগে ৪-৩ গোলে জেতা সিটি বুধবার মাদ্রিদে খেলবে।


আরও খবর