Logo
শিরোনাম

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের মামলায় গ্রেফতার ২

প্রকাশিত:মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৩০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত আপন ও সহযোগী মাহাবুবের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার সকালে আড়াইহাজার থানা পুলিশ আপন ও মাহাবুবকে গ্রেফতার করতে সক্ষম হয়

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় আপন (২০) ও তার সহযোগী মাহাবুবকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা পুলিশ ডেঙ্গুরকান্দী এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

পুলিশ ও ওই কিশোরীর পরিবার জানায়, গত রবিবার সন্ধ্যায় উপজেলার ডেঙ্গুরকান্দী এলাকার কিশোরী মুরগি খুঁজতে বের হয়। এ সময় একই এলাকার আপন ও মাহাবুব ওই কিশোরীকে মুখ ও হাত-পা বেঁধে পাশের ফহিন্যার চকে নিয়ে যায়। সেখানে মাহাবুবের সহযোগিতায় আপন কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীকে তারা সেখানে ফেলে চলে যায়। পরে ওই সে সেখান থেকে বাড়ি ফিরে পিতা-মাতাকে ঘটনাটি খুলে বলে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্ত আপন ও সহযোগী মাহাবুবের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার সকালে আড়াইহাজার থানা পুলিশ আপন ও মাহাবুবকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আরও খবর