Logo
শিরোনাম

নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানদের

প্রকাশিত:রবিবার ৩১ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শক্তিতে তারতম্য থাকলেও মাঠে পাকিস্তানকে একবিন্দুও ছাড় দেয়নি আফগানরা। শেষদিকে আসিফ আলীর ছক্কা-ঝড়ে কোনোমতে পাঁচ উইকেটে জেতে পাকিস্তান। হারলেও পাকিস্তানের মতো দলকে কাঁপিয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে আবুধাবিতে আজ এগিয়ে যাওয়ার ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান।

আগের ম্যাচে আফগানরা যেমন অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল, সেই স্বপ্ন আজ নামিবিয়ার চোখে।

নামিবিয়ান পেসার রুবেন ট্রাম্পেলমান জানান তাদের জয়ের ক্ষুধা এখনও মেটেনি। আরো জয় চাই তাদের।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস ভাগ্য গেছে আফগান অধিনায়ক মোহাম্মদ নবির পক্ষে। টসে জিতে আগে ব্যাটিং নিয়েছেন তিনি।


আরও খবর