Logo
শিরোনাম

নামাজ পড়া অবস্থায় প্রাণ গেল শিক্ষিকার

প্রকাশিত:বুধবার ০৯ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইসমত আরা কাকলি (৫০) নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করেছেন। 

মঙ্গলবার (৮মার্চ) দুপুর ২টা ২০মিনিটের দিকে বিদ্যালয়ে নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করনে তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী, ও একটি সন্তান সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। একই দিন রাত ৯টার দিকে মরহুমার সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামস্থ এমদাদুল হক মিয়া বাড়ির দরজায় জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী ছাত্রছাত্রী সহ সর্ব শোকের ছায়া নেমে এসেছে। কাকলি সেনবাগ পৌরসভার ৩নং ওয়ার্ডের অজুনতলা গ্রামের এমদাদুল হক মিয়া বাড়ির মেজবাহ উদ্দিন টফির স্ত্রী।

সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের বিরতির সময় শিক্ষিকা ইসমত আরা কাকলি বিদ্যালয়ের একটি কক্ষে নামাজ পড়া শুরু করেন। এক পর্যায়ে তিনি নামাজের বৈঠক থেকে ওঠার সময় নামাজের বিচানায় পড়ে যান। এসময় বিদ্যালেয়ের সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা ৫০ শর্য্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩