Logo
শিরোনাম

নাইজেরিয়ায় নৌকাডুবে নিহত ৭৬

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আনামব্রায় তীব্র বন্যার মধ্যে নৌকাটি উল্টে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। নিহতেরা বন্যায় ক্ষতিগ্রস্ত ছিলেন। তারা নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নৌকাটি ওগবাকুবার এনকোও বাজারে যাচ্ছিল। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে এটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশটির নৌ পরিবহন ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনারও নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়াতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। ওভারলোডিং ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্যই এ দুর্ঘটনাগুলো ঘটে।


আরও খবর