Logo
শিরোনাম

নাইজেরিয়ায় মসজিদে এলোপাতাড়ি গুলিতে নিহত ১৮

প্রকাশিত:মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নাইজেরিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ভোরে নাইজার রাজ্যের একটি মসজিদে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, স্থানীয়রা মসজিদে আসার পরপরই বন্দুকধারীরা মসজিদে ঢোকে এলোপাতাড়ি গুলি চালায়। তারা মোটরবাইকে করে এসেছেন বলে জানা গেছে। নাইজারের পুলিশ বলছে, গ্রামের দুইপক্ষের দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীরা হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করে।


আরও খবর