Logo
শিরোনাম

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ‘নাগিন’ খ্যাত অভিনেতা পার্ল ভি পুরি গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ০৬ জুন ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ | ২০৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের হিন্দি টেলিভিশন সিরিয়ালের অভিনেতা পার্ল ভি পুরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তিনি নাগিন সিরিয়ালের জন্য বেশ পরিচিত।

তার বিরুদ্ধে মুম্বাইয়ের মালওয়ানি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ভাসাই আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে নেয়ার নির্দেশ দেন বিচারক।

সনি টেলিভিশনের দিল কী নজর সে খুবসুরত ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভশনের জগতে পরিচিতি পান পার্ল। একের পর এক সিরিয়ালে অভিনেতা হিসেবে নজর কেড়েছেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন একতা কাপুরের নাগিন ৩ ধারাবাহিকে মাহিরের চরিত্রে অভিনয় করে। ধারাবাহিকটিতে পার্লের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনিতা হাসনন্দানি।

পার্লের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যে বলেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন তিনি।

এদিকেনাগিন ধারাবাহিকের প্রযোজক একতা কাপুরও পার্লের সঙ্গে ছবি পোস্ট করে জানান, অভিনেতা সম্পূর্ণ নির্দোষ। তাকে ফাঁসানো হয়েছে।

একতার আরও দাবি, নাবালিকার মা প্রকাশ্যে স্বীকার করেছেন পার্ল নির্দোষ। তার স্বামী মেয়েকে কাছে রাখার জন্য পার্লকে অন্যায়ভাবে ফাঁসিয়েছে।


নিউজ ট্যাগ: পার্ল ভি পুরী

আরও খবর