
মিতা হকের মেয়ে ফারহিন খান জয়িতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত (৩১ মার্চ) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়
করোনাভাইরাসে মারা গেলেন দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। আজ রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মিতা হকের মেয়ে ফারহিন খান জয়িতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গত (৩১ মার্চ) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মিতা হকের জন্ম ১৯৬২ সালের সেপ্টেম্বরে ঢাকায়। তিনি প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী। ১৯৯০ সালে বিউটি কর্নার থেকে প্রকাশিত হয় মিতা খানের প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘আমার মন মানে না’।

