Logo
শিরোনাম

না ফেরার দেশে অভিনেতা আবদুল কাদের

প্রকাশিত:শনিবার ২৬ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা আবদুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে করোনা ইউনিট থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেওয়া হয়।

ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদেরকে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এয়ারপোর্ট থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে। তারপর থেকে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন আব্দুল কাদের। ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এই অভিনেতা। এরপর সেখান থেকে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

মঞ্চ থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রে নাম লেখান আব্দুল কাদের। ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছে যান তিনি। অভিনয় ক্যারিয়ারে কয়েকশ টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বেশিরভাগ হাস্যরসাত্মক চরিত্রে দেখা গেছে তাকে।


আরও খবর