
সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নিজেদের প্রথম ইনিংসে ফের ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। যেখানে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দীনেশ চান্দিমালের ব্যাটিং দৃঢ়তায় অসহায় বাংলাদেশের বোলাররা। এরইসঙ্গে বাংলাদেশের লিড পার করে উল্টো লিড নিয়েছে লঙ্কানরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬8 রান করেছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে ৩ রানের লিড নিয়েছে সফরকারীরা। ম্যাথিউস ৯৩ ও চান্দিমাল ৬০ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৮২ রানে শেষ করে শ্রীলঙ্কা। ম্যাথিউস ৫৮ ও চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে।

