Logo
শিরোনাম

ময়মনসিংহে দুই শিশুকে গলাকেটে হত্যা, মামা আটক

প্রকাশিত:সোমবার ০৭ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের মামা মাহবুবকে (২৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলো-নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে সায়মা (৫) এবং নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে তৃপ্তি।

স্থানীয়রা জানান, নিহতরা সম্পর্কে বোন। প্রায় সাত থেকে আট দিন আগে তারা নানার বাড়ি এসেছিল। মাহাবুব মানসিক ভারসাম্যহীন রোগী।

জানা গেছে, মাহাবুব তার দুই ভাগনিকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাহবুবকে আটক করে।

নান্দাইল থানার ওসি আব্দুল কাদির মিয়া বলেন, নিহত দুই শিশুর মামাকে আটক করা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরও খবর