Logo
শিরোনাম

মুশফিকের হাফসেঞ্চুরি, ফিরলেন মিঠুন

প্রকাশিত:শনিবার ১৩ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
৪৪.৩তম ওভারে রাকিম কর্নওয়ালের বল মিডঅনে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১৪৭ রান

মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে মিরপুর টেস্টের তৃতীয় দিন মোটামুটি ভালোই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টিকে থাকার চ্যালেঞ্জে বেশিক্ষণ থিতু হতে পারলেন না মিঠুন। দিনের প্রথম ঘণ্টার শেষ দিকে সাজঘরে ফিরেছেন তিনি। মোট ১৩৯ মিনিট ব্যাট করে ৮৬ বলে ১৫ রান করে ফেরেন মিঠুন।

অবশ্য মিঠুন ফিরলেও এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। ৪৪.৩তম ওভারে রাকিম কর্নওয়ালের বল মিডঅনে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১৪৭ রান। এখনো ২৬২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিক ও লিটন দাস।

মিরপুর টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শুক্রবার দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুমিনুল, সৌম্য, শান্তরা। দিন শেষে লড়াই করেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। আজ দিনের শুরুতে ফিরে গেলেন মিঠুনও। গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ব্যাট করে চার উইকেটে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ৩০৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করেছে মুমিনুল হকের দল।

এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। রানের দেখা পেয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানেরা।


আরও খবর