Logo
শিরোনাম

মুন্সীগঞ্জে ১২ হাজার লিটার সয়াবিন তেল নিয়ে ট্রাক খাদে

প্রকাশিত:শুক্রবার ১১ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ ড্রাম সয়াবিন তেল নিয়ে একটি ট্রাক খাদে পড়েছে। বৃহস্পতিবার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজালাল বাবুল বলেন, উপজেলার দঁড়ি বাউশিয়া স্ট্যান্ডে ইউটার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।

নিউজ ট্যাগ: ট্রাক খাদে

আরও খবর

১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২